বুধবার । এপ্রিল ১৫, ২০২৬
বিজনেস ডেস্ক বিজনেস ১৫ এপ্রিল ২০২৬, ৪:৩১ অপরাহ্ন
শেয়ার

মার্চ মাসের ই-ভ্যাট রিটার্ন দাখিলের সময় বাড়ল


মার্চ মাসের ই-ভ্যাট রিটার্ন দাখিলের সময় বাড়ল

মার্চ মাসের ই-ভ্যাট রিটার্ন দাখিলের সময় বাড়ল

গত মার্চের জন্য অনলাইনে মূল্য সংযোজন কর বা মূসক বা ভ্যাটের রিটার্ন জমা দেওয়ার সময়সীমা ২৩ এপ্রিল পর্যন্ত বৃদ্ধি করেছে জাতীয় রাজস্ব বোর্ডের ই-ভ্যাট ইউনিট।

ই-ভ্যাট ইউনিট গতকাল মঙ্গলবার জারি করা এক নোটিশে বিষয়টি জানিয়েছে। এতে বলা হয়, পয়লা বৈশাখে সরকারি ছুটি থাকায় ও ই-ভ্যাট সিস্টেম উন্নয়নের কারণে উদ্ভূত সমস্যা নিরসনে জনস্বার্থে ই-ভ্যাট সিস্টেমে মার্চ মাসের মেয়াদের অনলাইন রিটার্ন জমার সময়সীমা ২৩ এপ্রিল পর্যন্ত বৃদ্ধি করা হলো।

জাতীয় রাজস্ব বোর্ড, মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন, ২০১২-এর ধারা ৬৪-এর উপধারা ১ (ক)-এ প্রদত্ত ক্ষমতাবলে এই সময়সীমা বাড়ানো হয়েছে বলে নোটিশে জানানো হয়।

সাধারণত প্রতি মাসের ১৫ তারিখের মধ্যে পূর্ববর্তী মাসের ভ্যাটের অর্থ ও রিটার্ন জমা দিতে হয়। নির্ধারিত সময়ে রিটার্ন জমা দিতে ব্যর্থ হলে ব্যবসাপ্রতিষ্ঠানের জন্য জরিমানার বিধানও আছে।