
ফাইল ছবি
বিএনপি স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসকে সিঙ্গাপুর থেকে মালয়েশিয়ায় নেওয়া হয়েছে। গত সোমবার (১৩ এপ্রিল) তাকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতাল থেকে মালয়েশিয়ায় স্থানান্তর করা হয়।
বুধবার (১৫ এপ্রিল) বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। জানা গেছে, মির্জা আব্বাসের শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হওয়ায় বর্তমানে তাকে উন্নত ফিজিওথেরাপি ও দীর্ঘমেয়াদী পুনর্বাসন চিকিৎসার জন্য মালয়েশিয়ায় নেওয়া হয়েছে।
উল্লেখ্য, গত ১১ মার্চ ইফতারের সময় পানি পান করতে গিয়ে হঠাৎ জ্ঞান হারিয়ে ফেললে মির্জা আব্বাসকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। পরবর্তীতে শারীরিক অবস্থার অবনতি হলে গত ১৫ মার্চ এয়ার অ্যাম্বুলেন্সযোগে তাকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে নেওয়া হয়েছিল।

প্রবীণ এই রাজনীতিবিদ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসন থেকে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীকে পরাজিত করে সংসদ সদস্য নির্বাচিত হন। বর্তমানে তার দ্রুত সুস্থতা কামনায় দলের নেতাকর্মী ও পরিবারের পক্ষ থেকে দোয়া চাওয়া হয়েছে।








































