মঙ্গলবার । মে ১৯, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক জাতীয় ১৭ এপ্রিল ২০২৬, ৪:৩৬ অপরাহ্ন
শেয়ার

ফেসবুকে পরিকল্পিতভাবে গুজব ও অপপ্রচার ছড়ানো হচ্ছে: শিক্ষামন্ত্রী


Ehsanul-Haq-Milon

ফেসবুকে পরিকল্পিতভাবে গুজব ও অপপ্রচার ছড়ানো হচ্ছে বলে অভিযোগ করেছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি দাবি করেন, একটি ‘বট বাহিনী’ উদ্দেশ্যপ্রণোদিতভাবে ভুয়া তথ্য ছড়িয়ে বিভ্রান্তি সৃষ্টি করছে।

শুক্রবার দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, তাকে নিয়ে ভুয়া ফটোকার্ড তৈরি করে সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রল করা হচ্ছে। এমনকি পরীক্ষার দিন এসএসসি পরীক্ষার রুটিন প্রকাশ করা হবে—এমন হাস্যকর অপপ্রচারও চালানো হয়েছে।

তিনি জানান, আসন্ন এসএসসি পরীক্ষার রুটিন নিয়ে সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হয়। পরে শিক্ষা মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে জানায়, ‘নকল ঠেকাতে পরীক্ষার রুটিন দেওয়া হবে না, কোন বিষয়ে পরীক্ষা হবে তা পরীক্ষার হলে জানানো হবে’—এমন খবর সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন।

মন্ত্রী আরও অভিযোগ করেন, ‘ফেল করলেই এমপিও বাতিল’—এ ধরনের গুজবও ছড়ানো হয়েছে। তিনি বলেন, বাস্তবে তিনি বলেছেন, কোনো প্রতিষ্ঠানে জিরো পাস হলেও এবার এমপিও বাতিল করা হবে না। কিন্তু তা বিকৃত করে ভিন্নভাবে প্রচার করা হয়েছে।

ড. এহছানুল হক মিলন বলেন, এখন এমন পরিস্থিতি তৈরি হয়েছে যেন দেশ ফেসবুক দিয়েই চলছে। তাই সবাইকে যাচাই-বাছাই করে তথ্য গ্রহণের আহ্বান জানান তিনি।