
এসময় তিনি প্রথম ফ্লাইটের ৪০০ জন হজ যাত্রীর প্রায় সবার সাথে কুশল বিনিময় করেন। পরে দোয়া ও মোনাজাতে অংশ নেন
হজ ফ্লাইটের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ শুক্রবার (১৭ এপ্রিল) রাত ১১টার কিছু পরে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে হজের প্রথম ফ্লাইটের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এসময় তিনি প্রথম ফ্লাইটের ৪০০ জন হজ যাত্রীর প্রায় সবার সাথে কুশল বিনিময় করেন। পরে দোয়া ও মোনাজাতে অংশ নেন।
এর আগে প্রধানমন্ত্রী রাজধানীর আশকোনা হজ ক্যাম্প পরিদর্শন করেন। সেসময় তিনি ক্যাম্প ঘুরে হজযাত্রীদের সঙ্গে কুশল বিনিময় করেন।
প্রধানমন্ত্রী হজযাত্রীদের সার্বিক খোঁজখবর নেন এবং তাদের যাত্রা নির্বিঘ্ন করতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেন। পরে তিনি ক্যাম্পে অবস্থানরত হজযাত্রীদের সঙ্গে মোনাজাতে অংশ নেন| সরকার হজ ব্যবস্থাপনা আরও উন্নত ও যাত্রীবান্ধব করতে কাজ করছে বলেও জানান তিনি|

হজ ক্যাম্প পরিদর্শন ও হজ ফ্লাইট উদ্বোধনের সময় প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন ধর্মবিষয়ক মন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেনসহ সংশ্লিষ্টরা।




































