
রিজিওনাল সেলস ম্যানেজার’ পদে নিয়োগ দেওয়া হবে
দেশের শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান এডিসন গ্রুপ (সিম্ফনি মোবাইল) জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটির মোবাইল একসেসোরিজ বিভাগে ‘রিজিওনাল সেলস ম্যানেজার’ পদে এই নিয়োগ দেওয়া হবে। গত ১৫ এপ্রিল থেকেই অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে, যা চলবে আগামী ২৫ এপ্রিল পর্যন্ত।
আগ্রহী প্রার্থীদের যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রিসহ সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে ৭ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। পাশাপাশি কম্পিউটারে এমএস অফিস এবং মোবাইল অ্যাক্সেসরিজ বিক্রয়ে দক্ষতা থাকা আবশ্যক। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও টি/এ, মোবাইল বিল, পারফরম্যান্স বোনাস, বার্ষিক ইনক্রিমেন্ট এবং বছরে দুটি উৎসব বোনাসসহ প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আকর্ষণীয় সুযোগ-সুবিধা পাবেন। আগ্রহী প্রার্থীরা এডিসন গ্রুপের অফিশিয়াল ওয়েবসাইট বা অনলাইন জব পোর্টালের মাধ্যমে আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠানের নাম – এডিসন গ্রুপ (সিম্ফনি মোবাইল)

পদের নাম – রিজিওনাল সেলস ম্যানেজার
বিভাগ- মোবাইল একসেসোরিজ
আবেদনের শেষ তারিখ – ২৫ এপ্রিল ২০২৬
অভিজ্ঞতা – কমপক্ষে ৭ বছর
আবেদন মাধ্যম – অনলাইন (https://edison-bd.com)
বাংলা টেলিগ্রাফ উদ্যোগের গল্প












































