মঙ্গলবার । মার্চ ১৭, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক বিজনেস ২৫ ডিসেম্বর ২০১৪, ১:০৫ অপরাহ্ন
শেয়ার

রেমিটেন্স ১৫ শতাংশ বেড়েছে


Remitance_sm_196698468চলতি বছরের নভেম্বর মাসে দেশে রেমিট্যান্স প্রবাহের পরিমাণ তার আগের মাসের তুলনায় ১৫ শতাংশ বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে এক হাজার একশ’ ৮২ দশমিক শূন্য তিন মিলিয়ন মার্কিন ডলার। অক্টোবর মাসে এর পরিমাণ ছিল এক হাজার ১৯ দশমিক শূন্য তিন মিলিয়ন মার্কিন ডলার।

বাংলাদেশ ব্যাংক গতকাল বুধবার এই তথ্য-উপাত্ত প্রকাশ করে। তবে এর আগে যা অনুমান করা হয়েছিল, তার চেয়ে এই রেমিট্যান্সের পরিমাণ খানিকটা বেশি।

এছাড়াও, প্রবাসী বাংলাদেশীরা চলতি ২০১৪-’১৫ অর্থবছরের প্রথম চারমাসে দেশে ছয় হাজার দুইশ’ ১১ দশমিক শূন্য ছয় মিলিয়ন মার্কিন ডলার প্রেরণ করে। যা বিগত অর্থ বছরের অনুরূপ সময়ের তুলনায় ১১ দশমিক ৪২ শতাংশ বেশি।