গোটা বিশ্ব যখন বিরাট কোহলির প্রশংসায় মুগ্ধ, আর তখন কোহলিকে নিয়ে রুবেলের মন্তব্য অবশ্য চমকে দেবে সবাইকে। রুবেলের মন্তব্যটি এমন, কোহলিকে বিশেষ কিছু মনেই হয়নি!
বাংলাদেশি পেসারের মন্তব্যটি সাম্প্রতিক সময়ের হলেও ঘটনাটি কিন্তু বছর সাতেক আগের। কোহলি ও রুবেল যখন অনুর্ধŸ-১৯ দলে খেলতেন, ঘটনাটি তখনকার। ওই সময় কোহলির চেয়ে মনীশ পা-েকেই সেরা মনে হয়েছিল রুবেলের।
কিন্তু তখনকার কোহলি আর বর্তমানের কোহলির মধ্যে বিস্তর পার্থক্য দেখতে পাচ্ছেন রুবেল। এ বিষয়ে বাংলাদেশের তারকা এই পেসার বলেন, ‘আমরা যখন ভারতের অনূর্ধ্ব-১৯ দলের সঙ্গে খেলি, তখন কোহলির চেয়ে মনীশ পান্ডেকে সেরা মনে হয়েছিল। সবাই মনীশকে নিয়ে পাগল ছিল। দারুণ স্টাইলিশ ব্যাটসম্যান ও। কেন যে ওর হলো না! তখন কোহলিকে বিশেষ কিছু মনে হয়নি।’
















































