সোমবার । মার্চ ২৩, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক জাতীয় ২৫ জুলাই ২০১৫, ১২:০১ অপরাহ্ন
শেয়ার

কোরিয়ার সংসদে সম্পূরক বাজেট পাস


মন্থর অর্থনীতি বেগবান করার লক্ষ্যে দক্ষিণ কোরিয়ার জাতীয় সংসদে একটি সম্পূরক বাজেট পাস হয়েছে। গতকাল শুক্রবার সাংসদদের ভোটে এ বাজেট অনুমোদন দেয়া হয়।

korea_parliament_1 (Custom)

সরকার ও বিরোধী দলীয় সাংসদদের মধ্যে তিন সপ্তাহের বাগযুদ্ধের পর গতকাল ১১.৬ শ’ হাজার কোটি উওনের এ বাজেট অনুমোদন দেয়া হয়। এ বাজেটের পক্ষে ১৪৯ ও বিপক্ষে ২৩টি ভোট পড়েছে। ৩৫ জোন সাংসদ ভোট প্রদানে বিরত থাকেন।

এর আগে গত ৬ জুলাই কোরিয়া সরকার ১১.৮ শ’ হাজার কোটি উওনের বাজেটটি জাতীয় সংসদে উত্থাপন করে।

অনুমোদিত অতিরিক্ত এই বাজেটের ৯.৩ শ’ হাজার কোটি উওন রাজস্ব খাত থেকে বরাদ্দ দেয়া হবে।

বাজেটের ৪০ হাজার কোটি উওনেরও অধিক অর্থ ব্যয় হবে মার্স ভাইরাসের ফলে সৃষ্ট ক্ষয়ক্ষতি পোষাতে।