সোমবার । মার্চ ২৩, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক খেলা ২৭ মে ২০১৬, ১০:৩৯ পূর্বাহ্ন
শেয়ার

সিনেমার পর্দায় মুস্তাফিজুর রহমান


মুস্তাফিজের জন্য ঘটে যাচ্ছে অভাবনীয় কাণ্ড! সিনেমা হলে ঢুকে পড়েছেন মুস্তাফিজুর রহমান। মানুষ মুস্তাফিজের খেলা এখন সিনেমারর্ পর্দায়ও দেখেন ২০টা টিকেট কেটে। মুস্তাফিজুরকে বিক্রি করা হচ্ছে পোস্টার টাঙিয়ে।

মুস্তাফিজুরের জনপ্রিয়তা এমন জায়গায় চলে গেছে দেশের মানুষ সিনেমা হলে ছবি বন্ধ করে মুস্তাফিজের খেলা দেখেন।

1KMxKaseX7eI

কক্সবাজার কুতুবদিয়ার বাজারে দু’পয়সা কামিয়ে নিয়েছেন ব্যবসায়ীরা।  মুস্তাফিজুর রহমানের যেদিন খেলা থাকে সেদিন সিনেমার পোস্টারের পাশাপাশি ‘আজ মুস্তাফিজের খেলা’ শীর্ষক পোস্টারও চোখে পড়ে।

খেলার সময় রীতিমতো সিনেমার মতো প্রজেক্টর লাগিয়ে ছোট সিনেমা হলে মুস্তাফিজুরের লাইভ খেলা দেখানো হয়। সেখানে টিকিটেরও খুব কাটতি।