সোমবার । মার্চ ২৩, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক খেলা ১৬ মে ২০১৭, ৬:৩৩ অপরাহ্ন
শেয়ার

মিসবাহকে আইসিসির দারুণ প্রস্তাব


misbah

ক্রিকেটের বাইশ গজকে গুডবাই জানিয়ে দিয়েছেন পাকিস্তান অধিনায়ক মিসবাহ উল হক। তবে  বাইশ গজে আর না দেখা গেলেও মিসবাহর কিন্তু ক্রিকেটের সঙ্গে যোগাযোগ এখনই ছিন্ন হচ্ছে না। কারণ, আইসিসি মিসবাহকে ক্রিকেটের স্বার্থে ব্যবহার করতে চায়। ইতিমধ্যেই আইসিসি তাকে ম্যাচ রেফারি হওয়ার প্রস্তাব দিয়েছে।

আইসিসির এই প্রস্তাবে সায় আছে পিসিবি চেয়ারম্যান শাহরিয়ার খানেরও। যদিও মিসবাহ অবসর গ্রহণের পর কিছুদিন একা পরিবারের সঙ্গে সময় কাটাতে চান। তারপরেই এই বিষয়ে সিদ্ধান্ত নেবেন মিসবাহ।