মঙ্গলবার । মার্চ ১৭, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক বিজনেস ১১ জুন ২০১৭, ১০:৪৭ অপরাহ্ন
শেয়ার

রেমিট্যান্সে উপহার দিচ্ছে ইসলামী ব্যাংক


islami-bank-offerপবিত্র রমজান মাসে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের মাধ্যমে রেমিট্যান্স পাঠালে এলইডি টেলিভিশনসহ বিভিন্ন পুরস্কার পাবেন গ্রাহকরা। আজ রোববার ইসলামী ব্যাংক টাওয়ারের বোর্ডরুমে স্পেশাল প্রমোশনাল প্রোগ্রামের উদ্বোধনী অনুষ্ঠানে এই তথ্য জানানো হয়েছে। যৌথভাবে এই প্রোগ্রামের আয়োজন করে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড ও ট্রান্সফাস্ট রেমিট্যান্স এলএলসি ইউএসএ।

এই স্পেশাল প্রমোশনাল প্রোগ্রামের আওতায় প্রতিটি রেমিট্যান্সের বিপরীতে রয়েছে একটি আকর্ষণীয় উপহার। প্রতি সপ্তাহে স্মার্টফোন এবং অফার শেষে মেগা গিফট হিসেবে এলইডি টিভি পাওয়ার সুযোগ। অফারটি ১১ থেকে ২২ জুন পর্যন্ত চলবে।

প্রোগ্রাম উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর ও ডেভেলপমেন্ট উইং প্রধান আবু রেজা মোঃ ইয়াহিয়া, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও ইন্টারন্যাশনাল ব্যাংকিং উইং প্রধান মোঃ শফিকুর রহমান।

এছাড়া আরও ছিলেন ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও ট্রেজারি ডিভিশন প্রধান মোঃ রফিকুল ইসলাম এবং ট্রান্সফাস্ট রেমিট্যান্স এর মার্কেটিং এন্ড ব্র্যান্ডিং এসোসিয়েট রাকসান্দা হোসেন ও রিলেশন ব্যাংকিং এসোসিয়েট শারমিন আরা রশিদ ইরাসহ উভয় প্রতিষ্ঠানের উর্ধ্বতন কর্মকর্তারা।