বুধবার । মার্চ ২৫, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক জাতীয় ২৮ এপ্রিল ২০২৫, ৬:৪২ অপরাহ্ন
শেয়ার

বাংলা টেলিগ্রাফে প্রকাশিত খবর প্রসঙ্গে ব্র্যাকের বক্তব্য


বাংলা টেলিগ্রাফে প্রকাশিত খবর প্রসঙ্গে ব্র্যাকের বক্তব্য

‘ব্র্যাকের মাঠকর্মী দেখে দরজা বন্ধ করে ফাঁস নিলেন ঋণগ্রস্ত যুবক’ শিরোনামে গতকাল ২৭ এপ্রিল বাংলা টেলিগ্রাফে একটি খবর প্রকাশিত হয়। প্রকাশিত খবর সম্পর্কে নিজেদের বক্তব্য পাঠিয়েছে বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাক।

ব্র্যাক-এর এইচসিএমপি অ্যান্ড এক্সটারনাল কমিউনিকেশন্স বিভাগের প্রধান মামুনুল হকের পাঠানো বক্তব্য নিচে তুলে ধরা হলো।

‌’উল্লেখিত প্রতিবেদনটি আমাদের দৃষ্টিগোচর হয়েছে। ঘটনাক্রমে মৃত ব্যক্তি (সুমন ফকির) ব্র্যাকের একজন সম্মানিত সদস্য। অভ্যন্তরীণ অনুসন্ধানে আমরা জানতে পেরেছি, মৃত ব্যক্তি এবং তার স্ত্রী দুজনেই ব্র্যাকের সদস্য এবং প্রতিষ্ঠানের সাথে তাদের অত্যন্ত সুসম্পর্ক ছিলো। তারা নিয়মিত ব্র্যাকে সঞ্চয় করতেন। তাদের কোনো মেয়াদোত্তীর্ণ বকেয়া ঋণ ছিলোনা। তাই মৃত ব্যক্তি এবং তার স্ত্রীকে ঋণের কিস্তি আদায়ে চাপ দেয়ার প্রশ্নই ওঠেনা।’

চিঠিতে আরও জানানো হয় ‘এই ঘটনায় ব্র্যাকের পক্ষ থেকে গভীর শোক ও মৃতের পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করা হয়েছে’।