
ভারত-নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীরে আজ বুধবার তিনটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। ভারতের কাশ্মীর রাজ্যের স্থানীয় সরকারের চারটি সূত্র রয়টার্সকে এ তথ্য জানিয়েছে।
ভারতের পক্ষ থেকে সীমান্ত পেরিয়ে পাকিস্তানের ভূখণ্ডে ঢুকে ‘৯টি সন্ত্রাসবাদী অবকাঠামো’ ধ্বংসের দাবি করার কয়েক ঘণ্টা পর যুদ্ধবিমানগুলো বিধ্বস্ত হয়।
এদিকে পাকিস্তান সেনাবাহিনীর একজন মুখপাত্র রয়টার্সকে বলেছেন, পাঁচটি ভারতীয় যুদ্ধবিমান ভূপাতিত করা হয়েছে। এর মধ্যে তিনটি ফ্রান্সের তৈরি অত্যাধুনিক রাফাল, একটি রাশিয়ার তৈরি সু-৩০ ও অন্যটি মিগ-২৯। সু-৩০ ও মিগ-২৯ যুদ্ধবিমান সোভিয়েত আমলে তৈরি।
তবে পাকিস্তানের এ দাবির বিষয়ে ভারতের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য আসেনি।




































