বৃহস্পতিবার । মার্চ ২৬, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক জাতীয় ২২ জুলাই ২০২৫, ৩:১৬ অপরাহ্ন
শেয়ার

বিমান দুর্ঘটনায় নিহতদের কবরস্থানের জন্য জায়গা দিল সরকার


যুদ্ধ বিমান দুর্ঘটনায় নিহতদের কবরস্থানের জন্য উত্তরা ১২ নম্বরে সিটি করপোরেশনের কবরস্থানে জায়গা নির্ধারণ করে দিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। এই কবরস্থান মাইলস্টোন স্কুল ক্যাম্পাসের কাছে।

প্রধান উপদেষ্টার প্রেস উইং এ তথ্য জানিয়েছে।

জানানো হয়েছে, পরবর্তীতে এই কবরস্থান তাঁদের স্মৃতি রক্ষার্থে সংরক্ষণ করা হবে।

উল্লেখ্য গতকাল দুপুরের দিকে রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বিমানবাহিনীর একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়। এ ঘটনায় অন্তত ৩১ জনের মৃত্যু হয়েছে।