মঙ্গলবার । মার্চ ২৪, ২০২৬
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ২৬ জুলাই ২০২৫, ১১:২৩ পূর্বাহ্ন
শেয়ার

পেরুতে বাস খাদে পড়ে অন্তত ১৮ জন নিহত


peru-bus-accidentপেরুর আন্দিজ পর্বতমালার একটি আঁকাবাঁকা সড়কে বাস খাদে পড়ে যাওয়ার ঘটনায় অন্তত ১৮ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও প্রায় ৪৮ জন। স্থানীয় সময় শুক্রবার দুর্ঘটনাটি ঘটে বলে জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।

টার্মা শহরের এক স্বাস্থ্য কর্মকর্তা জানান, এখন পর্যন্ত ১৮ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। মরদেহ শনাক্তের কাজ চলছে।

স্থানীয় গণমাধ্যমগুলোর প্রতিবেদনে বলা হয়েছে, দুর্ঘটনার সময় বাসটিতে ৬০ জনেরও বেশি যাত্রী ছিল। বাসটি রাজধানী লিমা থেকে লা মারসেড শহরের উদ্দেশে রওনা দিয়েছিল। প্রায় দুই-তৃতীয়াংশ পথ অতিক্রম করার পর দুর্ঘটনার শিকার হয় বাসটি।

দুর্ঘটনার কারণ এখনও নিশ্চিত নয়। তবে দ্রুতগতি ও সড়কের বেহাল দশা এ ধরনের দুর্ঘটনার অন্যতম কারণ বলে মনে করা হচ্ছে। দুর্ঘটনার পরপরই জরুরি টিম ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা চালায়।

পুলিশ জানিয়েছে, গত বছর পেরুতে সড়ক দুর্ঘটনায় ৩ হাজার ১৭৩ জনের মৃত্যু হয়েছে।