হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নিরাপত্তার দায়িত্ব আবারো আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) হাতে ফিরছে। অন্যদিকে দায়িত্ব শেষ করে নিজ নিজ বাহিনীতে ফিরে যাবেন বিমানবাহিনীর সদস্যরা।
সম্প্রতি প্রধান উপদেষ্টার দফতরে অনুষ্ঠিত বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে পুলিশের আইজিপি, বেসামরিক বিমান চলাচল মন্ত্রণালয়ের সচিব, বেবিচক চেয়ারম্যান ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
২০২৪ সালের আগস্টে আনসার বিদ্রোহের পর বিমানবাহিনীকে সাময়িকভাবে নিরাপত্তা দায়িত্বে আনা হয়েছিল। একই সময় এপিবিএনকে টার্মিনালের ভেতরে দায়িত্ব থেকে বিরত রাখা হয়। পরে এপিবিএন ও অ্যাভসেকের মধ্যে বিভিন্ন অভিযোগ-পাল্টা অভিযোগে পরিস্থিতি জটিল হয়।
বৈঠকে ছয় দফা সিদ্ধান্ত হয়—
১) বিমানবন্দরে একক কমান্ড ও নিয়ন্ত্রণ বেবিচকের অধীনে কার্যকর করা,
২) টার্মিনালের ভেতরে দ্রুত এপিবিএনকে কাজে ফেরানো,
৩) আইজিপি ও বেবিচক চেয়ারম্যানের মধ্যে অপারেশনাল সমন্বয় বৈঠক করা,
৪) বিমানবাহিনীর টাস্কফোর্সকে দায়িত্ব শেষে ফিরিয়ে নেওয়া,
৫) সব বিমানবন্দরে সাপ্তাহিক নিরাপত্তা সভা করা,
৬) দীর্ঘমেয়াদি কাঠামোগত সংস্কারের অংশ হিসেবে বেবিচককে অপারেটর ও রেগুলেটর হিসেবে পৃথক করার সুপারিশ করা।
সভায় সভাপতির বক্তব্যে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী লুৎফে সিদ্দিকী বলেন, ‘সরকারি সংস্থাগুলো একই লক্ষ্যে কাজ করছে। আমাদের কথায় ও কাজে পেশাদারত্ব এবং পারস্পরিক সম্মান বজায় রাখতে হবে।







































