
ইসরায়েলি বাহিনীর হাতে আটক দেশের বিশিষ্ট আলোকচিত্রী ও মানবাধিকারকর্মী শহিদুল আলম মুক্তি পেয়েছেন। প্রধান উপদেষ্টার প্রেস উইং এই তথ্য নিশ্চিত করেছে।
তারা জানান, শুক্রবার বিকেলে ইসরায়েল থেকে একটি বিশেষ ফ্লাইটে (টিকে ৬৯২১) তিনি তুরস্কের উদ্দেশ্যে যাত্রা করছেন। বিমানটি তুরস্ক স্থানীয় সময় দুপুর আড়াইটার দিকে ইস্তাম্বুলে পৌঁছানোর কথা রয়েছে।
এদিকে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস শহিদুল আলমের মুক্তি ও ইসরায়েল থেকে ফেরার বিষয়ে সহযোগিতার জন্য তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানকে ধন্যবাদ জানিয়েছেন।
শহিদুল আলম বাংলাদেশের মানবাধিকার আন্দোলনের অন্যতম পরিচিত মুখ এবং আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন আলোকচিত্রী। তাঁর নিরাপদ প্রত্যাবর্তন নিশ্চিত করতে বাংলাদেশ সরকার ও বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা গত কয়েকদিন ধরে কূটনৈতিক তৎপরতা চালিয়ে আসছিল।







































