বৃহস্পতিবার । মার্চ ১২, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক জাতীয় ১০ অক্টোবর ২০২৫, ৮:১৬ অপরাহ্ন
শেয়ার

লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ৩০৯ বাংলাদেশি


libiya-bangladeshi

ছবি: সংগৃহীত

লিবিয়ার রাজধানী ত্রিপলি থেকে আরও ৩০৯ জন বাংলাদেশি নাগরিক দেশে ফিরেছেন। শুক্রবার (১০ অক্টোবর) সকালে ফ্লাই ওইয়া এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইটে তাঁরা ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, লিবিয়ায় অবস্থিত বাংলাদেশ দূতাবাস, পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সমন্বয়ে এবং লিবিয়া সরকার ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম)-এর সহযোগিতায় এ প্রত্যাবাসন কার্যক্রম সম্পন্ন হয়।

প্রত্যাবাসিতদের বেশিরভাগই মানবপাচারকারীদের প্রলোভনে পড়ে সমুদ্রপথে অবৈধভাবে ইউরোপে যাওয়ার চেষ্টা করছিলেন। তাঁদের অনেকেই লিবিয়ায় অপহরণ ও নির্যাতনের শিকার হয়েছিলেন।

ঢাকায় পৌঁছানোর পর পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় এবং আইওএমের কর্মকর্তারা তাঁদের অভ্যর্থনা জানান। পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়, তাঁদের অভিজ্ঞতা সমাজে মানবপাচার বিষয়ে সচেতনতা বাড়াতে কাজে লাগবে বলে আশা করা হচ্ছে।

এদিকে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা প্রত্যাবাসিত প্রত্যেককে খাদ্যসামগ্রী ও প্রাথমিক চিকিৎসা সহায়তা প্রদান করেছে।

লিবিয়ার বিভিন্ন ডিটেনশন সেন্টারে আটক আরও বাংলাদেশি নাগরিকদের নিরাপদ প্রত্যাবাসনের উদ্যোগ অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।