শুক্রবার । মার্চ ২০, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক জাতীয় ১৬ অক্টোবর ২০২৫, ৯:৩৪ অপরাহ্ন
শেয়ার

তৃতীয় দফায় বাড়লো ঐকমত্য কমিশনের মেয়াদ


Oyekkomot Commission

জাতীয় ঐকমত্য কমিশনের মেয়াদ তৃতীয় দফায় বাড়িয়েছে সরকার। কমিশনের মেয়াদ আগামী ৩১ অক্টোবর পর্যন্ত বাড়িয়ে বৃহস্পতিবার (১৬ অক্টোবর) প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।

প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গত ১২ ফেব্রুয়ারি সাত সদস্যের জাতীয় ঐকমত্য কমিশন গঠন করা হয়। প্রাথমিকভাবে ছয় মাস মেয়াদ নির্ধারণ করা হয়েছিল, যা শেষ হওয়ার কথা ছিল ১৫ আগস্ট।

তবে নির্ধারিত সময়ের মধ্যে কাজ সম্পন্ন না হওয়ায় এর আগে দুই দফায় এক মাস করে কমিশনের মেয়াদ বাড়ানো হয়। এবার তৃতীয় দফায় আরও ১৫ দিন সময় বাড়ানো হলো।

ছয়টি সংস্কার কমিশনের সুপারিশ পর্যালোচনা ও গ্রহণের জন্য এই কমিশনকে দায়িত্ব দেওয়া হয়েছে। রাজনৈতিক দলগুলোর সঙ্গে ধারাবাহিক সংলাপের মাধ্যমে সংস্কারের বিষয়ে ঐকমত্য গঠনে কাজ করছে কমিশন।

আগামী শুক্রবার জুলাই সনদে রাজনৈতিক দলগুলোর স্বাক্ষর হওয়ার কথা রয়েছে। তার আগেই কমিশনের কার্যক্রম সম্পন্ন করার লক্ষ্য নিয়ে মেয়াদ বাড়ানো হয়েছে বলে জানা গেছে।