রবিবার । মার্চ ২২, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক বিনোদন ২২ ডিসেম্বর ২০২৫, ৮:১৯ অপরাহ্ন
শেয়ার

বাংলাদেশের সাম্প্রতিক সহিংসতায় উদ্বেগ প্রকাশ করলেন অভিনেতা-সাংসদ দেব


Deb

বাংলাদেশে একের পর এক সহিংস ঘটনা- শরিফ ওসমান হাদির হত্যাকাণ্ড, ভালুকায় পোশাক শ্রমিক দিপু চন্দ্র দাস হত্যা এবং ঢাকার ছায়ানট ভবনে হামলা- নিয়ে উদ্বেগ ছড়িয়েছে শুধু দেশটির সাংস্কৃতিক অঙ্গনে নয়, ওপার বাংলাতেও। বিভিন্ন শিল্পীদের পাশাপাশি এবার উদ্বেগ প্রকাশ করেছেন পশ্চিমবঙ্গের জনপ্রিয় অভিনেতা ও তৃণমূল সাংসদ দেব।

আনন্দবাজার পত্রিকায় প্রকাশিত প্রতিবেদনে দেব বাংলাদেশসহ বিশ্বব্যাপী অস্থিরতার পরিপ্রেক্ষিতে শান্তির আহ্বান জানান। তিনি বলেন, ধর্ম-বর্ণ-জাতি নির্বিশেষে মানুষ যেন শান্তিতে থাকতে পারে সেটিই মূল কাম্য। যুদ্ধ-সংঘাতের ফলে বিপুল অর্থ নষ্ট হচ্ছে উল্লেখ করে তিনি জানান, এই পরিস্থিতি সামগ্রিকভাবেই মানবিক সংকট বাড়িয়ে তুলছে।

ভারতসহ উপমহাদেশের উত্তেজনাপূর্ণ রাজনৈতিক বাস্তবতা নিয়েও উদ্বেগ প্রকাশ করেন দেব। তাঁর ভাষায়, খবর দেখলে কখনো কখনো যুদ্ধের আশঙ্কা দেখা দেয়, যা একেবারেই অনাকাঙ্ক্ষিত। মানুষের মূল চাহিদা নিরাপদ জীবন, দু’বেলা খাবার এবং শান্তি জানিয়ে দেব বলেন, অশান্তি ও সংঘর্ষ কেবল ভবিষ্যতের ভয়াবহতা বাড়াবে।

দেবের মন্তব্য সামাজিক মাধ্যমে আলোচনার জন্ম দিয়েছে। অনেকেই মনে করছেন, তাঁর বক্তব্য দুই বাংলার শান্তিপূর্ণ সহাবস্থানের পক্ষে এক মানবিক আহ্বান।