
ছবি: এআই
মানবদেহের অত্যন্ত গুরুত্বপূর্ণ অঙ্গ কিডনি রক্ত পরিশোধনের পাশাপাশি শরীরের বর্জ্য নিষ্কাশনে প্রধান ভূমিকা পালন করে। তবে অনিয়ন্ত্রিত জীবনযাপন ও ভুল খাদ্যাভ্যাসের কারণে বর্তমানে কিডনি রোগের ঝুঁকি আশঙ্কাজনকভাবে বাড়ছে।
চিকিৎসকদের মতে, আমাদের কিডনিতে থাকা প্রায় ২০ থেকে ২৫ লাখ ছাঁকনিকে সচল রাখতে সঠিক খাবার নির্বাচন করা অত্যন্ত জরুরি। খাদ্যাতালিকায় সামান্য পরিবর্তন এনে সহজেই কিডনিকে সুস্থ রাখা সম্ভব। কিডনি সুরক্ষায় এমন ১০টি সুপারফুড নিচে তুলে ধরা হলো:
বাঁধাকপি: ফাইটোকেমিকেল ও ভিটামিন সমৃদ্ধ বাঁধাকপি কিডনি সচল রাখতে কার্যকর। এতে পটাশিয়াম কম থাকায় এটি কিডনির জন্য নিরাপদ।
ফুলকপি: এটি শরীর থেকে ক্ষতিকর টক্সিন দূর করতে সাহায্য করে। এতে থাকা উচ্চমানের ফাইবার কিডনির কর্মক্ষমতা বাড়ায়।
রসুন: রসুনের অ্যান্টি-অক্সিডেন্ট উপাদান শরীরের বিষাক্ত পদার্থ বের করে দেয়। নিয়মিত কাঁচা রসুন খেলে কিডনি রোগের ঝুঁকি প্রায় ৩০ শতাংশ কমে।
পেঁয়াজ: ফ্লেভোনয়েড সমৃদ্ধ পেঁয়াজ রক্তনালী থেকে চর্বি দূর করে এবং কিডনির পাথর প্রতিরোধে সহায়তা করে।
আপেল: উচ্চমানের ফাইবার ও প্রদাহরোধী উপাদান থাকায় আপেলকে কিডনির জন্য সবচেয়ে উপকারী ফল হিসেবে গণ্য করা হয়।
স্ট্রবেরি ও চেরি: এই ফলগুলোতে প্রচুর পরিমাণে অ্যান্টি-অক্সিডেন্ট ও ভিটামিন সি থাকে, যা কিডনি ও হৃৎপিণ্ডকে সুস্থ রাখতে সাহায্য করে।
লাল আঙুর: আঙুরে থাকা বিশেষ উপাদান কিডনির ওপর চাপ কমায় এবং রক্ত সঞ্চালন স্বাভাবিক রাখে।
ডিমের সাদা অংশ: এতে উচ্চমানের প্রোটিন থাকলেও ফসফরাসের মাত্রা খুব কম থাকে, যা কিডনিতে পাথর হওয়ার ঝুঁকি কমায়।
সামুদ্রিক মাছ: স্যালমন বা টুনার মতো মাছে থাকা ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড শরীরের অভ্যন্তরীণ প্রদাহ কমিয়ে কিডনিকে সুরক্ষা দেয়।
লাল ক্যাপসিকাম: পটাশিয়াম কম এবং ভিটামিন এ, সি ও বি৬ সমৃদ্ধ হওয়ায় লাল ক্যাপসিকাম কিডনি রোগীদের জন্য একটি আদর্শ খাবার।
বিশেষজ্ঞরা বলছেন, এই ১০টি খাবার নিয়মিত খাদ্যতালিকায় রাখার পাশাপাশি প্রতিদিন পর্যাপ্ত পানি পান করা এবং নিয়মিত ব্যায়াম করলে কিডনি দীর্ঘকাল সুস্থ রাখা সম্ভব।











































