রবিবার । মার্চ ১৫, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক খেলা ২৫ ডিসেম্বর ২০২৫, ৮:১৪ অপরাহ্ন
শেয়ার

ব্যালন ডি’অর পাওয়ার র‌্যাঙ্কিং প্রকাশ, তালিকায় আছেন মেসি


Messi

ইউরোপিয়ান ফুটবল লিগের শীতকালীন বিরতির পর চলতি মৌসুমের পারফরম্যান্স বিশ্লেষণ করে ব্যালন ডি’অরের পাওয়ার র‌্যাঙ্কিং প্রকাশ করেছে সংবাদমাধ্যম গোল। ১০ জনের এই তালিকায় জায়গা পেয়েছেন কিলিয়ান এমবাপ্পে, আর্লিং হালান্ড, হ্যারি কেইনের পাশাপাশি সর্বাধিক আটবার ব্যালন ডি’অর জয়ী লিওনেল মেসি।

র‌্যাঙ্কিংয়ের শীর্ষে রয়েছেন বায়ার্ন মিউনিখের ইংলিশ স্ট্রাইকার হ্যারি কেইন। চলতি মৌসুমে তিনি ৩৫ গোল ও তিনটি অ্যাসিস্ট করেছেন, জিতেছেন সুপারকাপ। দ্বিতীয় স্থানে থাকা ম্যানচেস্টার সিটির আর্লিং হালান্ড করেছেন ৩৮ গোল ও ছয়টি অ্যাসিস্ট, সম্ভাব্য সব শিরোপার লড়াইয়ে রয়েছে তার দল। তৃতীয় স্থানে রিয়াল মাদ্রিদের কিলিয়ান এমবাপ্পে- ৩৮ গোল ও আটটি অ্যাসিস্ট নিয়ে তিনিও সব শিরোপার দৌড়ে আছেন।

চতুর্থ স্থানে বার্সেলোনার তরুণ বিস্ময় লামিন ইয়ামাল। তিনি করেছেন ১০ গোল ও ১৪টি অ্যাসিস্ট। এরপর তিন মিডফিল্ডার- পঞ্চমে আর্সেনালের ডেক্লান রাইস, ষষ্ঠে পিএসজির ভিতিনহা এবং সপ্তমে বায়ার্ন মিউনিখের মাইকেল ওলিস। ওলিস মৌসুমে ১২ গোল ও ১৫টি অ্যাসিস্ট করেছেন।

অষ্টম স্থানে রয়েছেন বায়ার্নের কলম্বিয়ান ফরোয়ার্ড লুইস দিয়াজ, যিনি ১৫ গোল ও নয়টি অ্যাসিস্ট করেছেন এবং একটি শিরোপা জিতেছেন। নবম স্থানে আছেন ইন্টার মায়ামির লিওনেল মেসি- ২২ গোল ও ১৯ অ্যাসিস্টের সঙ্গে জিতেছেন এমএলএস শিরোপা। তালিকায় একমাত্র ডিফেন্ডার হিসেবে স্থান পেয়েছেন আশরাফ হাকিমি।

সূত্র: গোল ডট কম