রবিবার । মার্চ ২২, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক বিনোদন ২৮ ডিসেম্বর ২০২৫, ৮:০৮ অপরাহ্ন
শেয়ার

কিংবদন্তি অভিনেত্রী ব্রিজিত বার্দো মারা গেছেন


Brigitte-Bardot

বিশ্ব চলচ্চিত্রের এক বর্ণিল অধ্যায়ের অবসান ঘটেছে। ৯১ বছর বয়সে প্রয়াত হয়েছেন ফরাসি কিংবদন্তি অভিনেত্রী ও প্রাণী অধিকারকর্মী ব্রিজিত বার্দো। ষাটের দশকে গ্ল্যামার, সাহসিকতা ও স্বাধীন নারীর প্রতীক হিসেবে রূপালি পর্দায় যিনি বিশ্বজুড়ে খ্যাতি অর্জন করেন, তাঁর মৃত্যুতে আন্তর্জাতিক বিনোদন অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।

ব্রিজিত বার্দো ছিলেন শুধু জনপ্রিয় অভিনেত্রী নন, বরং একটি সময়ের প্রতিনিধিত্বকারী মুখ। ফরাসি সিনেমাকে আন্তর্জাতিক পরিসরে পরিচিত করতে তাঁর অবদান ছিল গুরুত্বপূর্ণ।

ক্যারিয়ারের শীর্ষে থাকা অবস্থায় ১৯৭৩ সালে মাত্র ৩৯ বছর বয়সে অভিনয় থেকে অবসর নিয়ে তিনি সবাইকে বিস্মিত করেন। এরপর সিনেমা ছেড়ে প্রাণী কল্যাণে নিজেকে নিবেদিত করেন তিনি। ১৯৮৬ সালে প্রতিষ্ঠা করেন ‘ব্রিজিত বার্দো ফাউন্ডেশন’, যার মাধ্যমে জীবনের বাকি সময়টা তিনি প্রাণীদের অধিকার ও সুরক্ষার লড়াইয়ে ব্যয় করেন।