শুক্রবার । মে ১, ২০২৬
স্পোর্টস ডেস্ক খেলা ২০ জানুয়ারি ২০২৬, ২:০৪ অপরাহ্ন
শেয়ার

অযৌক্তিক চাপ দিয়ে বাংলাদেশকে ভারতে খেলতে বাধ্য করা যাবে না: ক্রীড়া উপদেষ্টা


Asif Nazrul

ফাইল ছবি

নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগের কারণে ভারতে অনুষ্ঠিতব্য টি–টোয়েন্টি বিশ্বকাপে অংশ না নেওয়ার সিদ্ধান্তে অনড় রয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিষয়টি নিয়ে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) সঙ্গে একাধিক দফা আলোচনা হলেও এখনো কোনো চূড়ান্ত সমাধান আসেনি।

এই প্রসঙ্গে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল আবরও স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন, অযৌক্তিক চাপ প্রয়োগ করে বাংলাদেশকে ভারতে খেলতে বাধ্য করা সম্ভব হবেনা। মঙ্গলবার (২০ জানুয়ারি) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

অতীতে আইসিসি পাকিস্তানের দাবির প্রেক্ষিতে টুর্নামেন্টের ভেন্যু পরিবর্তন করেছে, এমন নজির টেনে আসিফ নজরুল বলেন, বাংলাদেশের ওপর জোরজবরদস্তি করে কোনো সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া গ্রহণযোগ্য হবে না।

তিনি আরও বলেন, যদি আইসিসি ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রভাবে বাংলাদেশকে অযৌক্তিক শর্ত মানতে বাধ্য করার চেষ্টা করে, তাহলে সরকার ও বিসিবি সে ধরনের শর্ত মেনে নেবে না। বাংলাদেশের নিরাপত্তা ও স্বার্থ সবার আগে বিবেচনায় নেওয়া হবে বলেও জানান তিনি।