বৃহস্পতিবার । মার্চ ৫, ২০২৬
এন্টারটেইনমেন্ট ডেস্ক বিনোদন ১৪ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৪৫ অপরাহ্ন
শেয়ার

পহেলা ফাল্গুন ও ভালোবাসা দিবসে টিভি পর্দার বিশেষ আয়োজন


natokআজ পহেলা ফাল্গুন ও ভালোবাসা দিবসের এক অপূর্ব মাহেন্দ্রক্ষণ। এবার ভোটের খবরের ডামাডোলের মাঝেও দর্শকদের বিনোদনের খোরাক জোগাতে ছোট পর্দায় থাকছে বর্ণাঢ্য আয়োজন। হাতেগোনা কিছু নাটক ও বিশেষ অনুষ্ঠান নিয়ে আজ সাজানো হয়েছে টেলিভিশন চ্যানেলগুলোর অনুষ্ঠানমালা।

আজ রাত ৯টায় বিটিভিতে প্রচারিত হবে বিশেষ নাটক ‘বসন্ত এসে গেছে’। রেজাউর রহমানের রচনা ও মনিরুল হাসানের প্রযোজনায় এতে অভিনয় করেছেন ডলি জহুর, আজম খান, সালমান আরাফাত, নওশীন নাহারসহ আরও অনেকে। নাটক ছাড়াও বিটিভিতে রাত ১০টায় থাকছে সংগীতানুষ্ঠান ‘ভালোবাসি তাই ভালোবেসে যাই’, যেখানে গান পরিবেশন করবেন আঁখি আলমগীর, আলম আরা মিনু ও রুমানা ইসলামসহ গুণী শিল্পীরা। এছাড়া সন্ধ্যা সাড়ে ৬টায় থাকছে আলেখ্যানুষ্ঠান ‘ফাল্গুনের রঙে রাঙা’।

বিশেষ দিনটি উপলক্ষে এটিএন বাংলায় রাত ৮টা ৫০ মিনিটে প্রচারিত হবে ফাগুন অডিও ভিশনের জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘পাঁচফোড়ন’। সজল ও সারিকা সাবরিন অভিনীত এই অনুষ্ঠানে আঁখি আলমগীরের কণ্ঠে একটি বিশেষ গানও থাকবে। অন্যদিকে মাছরাঙা টিভিতে রাত ৮টায় দর্শক দেখবেন প্রান্তর দস্তিদার ও বহ্নি হাসান অভিনীত নাটক ‘বৃষ্টির ঘ্রাণ’।

festive program

ডিজিটাল প্ল্যাটফর্মেও থাকছে নতুন কাজের সমারোহ। চরকিতে মুক্তি পেয়েছে ‘টিফিন বক্স’ এবং ইউটিউব চ্যানেল রঙ্গন এন্টারটেইনমেন্টে দেখা যাবে ‘লাইফ ইজ বিউটিফুল’। সিএমভিতে আজ মুক্তি পাবে জোভান ও নাজনীন নীহার নাটক ‘যে কথা হয়নি বলা’। এছাড়া ক্যাপিটাল ড্রামাতে মুশফিক ফারহান ও কেয়া পায়েলের ‘ভিপি’ এবং গ্লোবাল টিভিতে আরশ খান ও ফারিহা পারুর ‘গল্পটা প্রেমের’ প্রচারিত হবে। উৎসবের রেশ ধরে রাখতে আগামীকাল রোববার রাত ৮টায় আরটিভিতে দেখা যাবে বিশেষ নাটক ‘যৌতুকের জ্বালা’।

ফারহান ও কেয়া পায়েলের ‘ভিপি’। উৎসবের রেশ ধরে রাখতে আগামীকাল রোববার আরটিভিতে দেখা যাবে বিশেষ নাটক ‘যৌতুকের জ্বালা’।

সব মিলিয়ে বসন্ত আর ভালোবাসার এই যুগল দিনে দর্শকদের বিনোদনের জন্য ছোট পর্দা আজ সেজেছে নানা বৈচিত্র্যে।

ভালোবাসার গল্পের এই মিছিলে পিছিয়ে নেই অন্যান্য চ্যানেল ও ডিজিটাল মাধ্যমগুলোও। ক্যাপিটাল ড্রামাতে আজ মুক্তি পাচ্ছে কেয়া পায়েলে ও মুশফিক ফারহানের নাটক ‘ভিপি’, যা একটি ছাত্রসংগঠনের প্রেক্ষাপটে নির্মিত। সিএমভিতে মুক্তি পাচ্ছে জোভান ও নাজনীন নীহার রোমান্টিক নাটক ‘যে কথা হয়নি বলা’ এবং গ্লোবাল টিভিতে আরশ খান ও ফারিহা পারুর জুটিতে দেখা যাবে ‘গল্পটা প্রেমের’। আর উৎসবের রেশ ধরে রাখতে আগামীকাল রোববার রাত ৮টায় আরটিভিতে প্রচারিত হবে রাশেদ সীমান্ত ও লামিমা লামের নাটক ‘যৌতুকের জ্বালা’। বসন্ত আর ভালোবাসার এই যুগলবন্দী উৎসবে ছোট পর্দার এই আয়োজনগুলো দর্শকদের হৃদয়ে এক পশলা আনন্দ বয়ে আনবে বলেই সবার প্রত্যাশা।