রবিবার । মার্চ ২২, ২০২৬
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ১ মার্চ ২০২৬, ৬:২৫ পূর্বাহ্ন
শেয়ার

জরুরি বৈঠকে বসেছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ, ভয়াবহ পরিণতির আশঙ্কা গুতেরেসের


UN-Secretary-General-

জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস।ফাইল ছবি

ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা এবং এর জবাবে মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশে মার্কিন সামরিক স্থাপনায় ইরানের পাল্টা হামলার প্রেক্ষাপটে জরুরি বৈঠকে বসেছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ। খবর আল জাজিরার।

বৈঠকে জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস সতর্ক করে বলেন, চলমান এই সামরিক পদক্ষেপ এমন এক বিপজ্জনক ধারাবাহিক ঘটনার সূচনা করতে পারে, যা শেষ পর্যন্ত কারও নিয়ন্ত্রণে থাকবে না। তিনি বলেন, বিশ্বের সবচেয়ে অস্থিতিশীল অঞ্চলগুলোর একটি মধ্যপ্রাচ্যে এ ধরনের সংঘাত পরিস্থিতিকে আরও ভয়াবহ ঝুঁকির দিকে ঠেলে দিচ্ছে।

গুতেরেস আরও জানান, হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিসহ দেশটির শীর্ষ নেতৃত্বের কয়েকজন নিহত হয়েছেন—এমন খবর বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। তবে এসব তথ্য এখনো স্বাধীনভাবে যাচাই বা নিশ্চিত করা যায়নি বলেও উল্লেখ করেন তিনি।

জাতিসংঘ মহাসচিব বলেন, প্রাপ্ত তথ্যে জানা যাচ্ছে—ইরানের অন্তত প্রায় ২০টি শহরে হামলার ঘটনা ঘটেছে। পরিস্থিতি দ্রুত অবনতি হলে তা পুরো অঞ্চলের নিরাপত্তা ও স্থিতিশীলতার জন্য মারাত্মক পরিণতি ডেকে আনতে পারে বলেও সতর্ক করেন তিনি।