
ফাইল ছবি
মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক অভিযানের মধ্যেই ইরানের নাতাঞ্জে অবস্থিত পারমাণবিক স্থাপনায় হামলা চালানো হয়েছে বলে দাবি করেছেন জাতিসংঘের পারমাণবিক তদারকি সংস্থায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত।
বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, সোমবার (২ মার্চ) এ দাবি করেন তিনি।
রয়টার্সের খবরে বলা হয়, আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার সঙ্গে এক বৈঠকে ইরানের রাষ্ট্রদূত রেজা নাজাফি বলেন, ইরানের শান্তিপূর্ণ ও সুরক্ষিত পারমাণবিক স্থাপনাগুলোকে লক্ষ্য করে আবারও হামলা চালানো হয়েছে।
তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক অভিযানের সময়ই এই হামলার ঘটনা ঘটে।
কোন স্থাপনাটি লক্ষ্য করে হামলা চালানো হয়েছে—এ বিষয়ে জানতে চাইলে রেজা নাজাফি স্পষ্ট করে জানান, হামলার শিকার হয়েছে ইরানের নাতাঞ্জ এলাকায় অবস্থিত নাতাঞ্জ পারমাণবিক স্থাপনা।
উল্লেখ্য, চলমান উত্তেজনার প্রেক্ষাপটে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েল পরিচালিত সামরিক তৎপরতার সময় এই হামলার দাবি সামনে এলো, যা অঞ্চলজুড়ে নিরাপত্তা উদ্বেগ আরও বাড়িয়ে তুলেছে।





































