
এসএএম মাহফুজুর রহমান।
প্রধানমন্ত্রীর স্পিচ রাইটার হিসেবে নিয়োগ পেয়েছেন বার্তা সংস্থা ইউনাইটেড নিউজ অব বাংলাদেশের (ইউএনবি) সম্পাদক এসএএম মাহফুজুর রহমান।
সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে তাকে এ পদে নিয়োগ দেওয়া হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, এসএএম মাহফুজুর রহমানকে অন্য যেকোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা–সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান অথবা সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে প্রধানমন্ত্রীর মেয়াদকাল অথবা প্রধানমন্ত্রীর সন্তুষ্টি সাপেক্ষে (যেটি আগে ঘটে) চুক্তিভিত্তিকভাবে এ নিয়োগ প্রদান করা হয়েছে।
এতে আরও উল্লেখ করা হয়, এই নিয়োগের অন্যান্য শর্ত ও বিধান চুক্তিপত্রের মাধ্যমে নির্ধারিত হবে।







































