রবিবার । মার্চ ২২, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক আন্তর্জাতিক ৬ মার্চ ২০২৬, ১০:২১ পূর্বাহ্ন
শেয়ার

বাহরাইনের হোটেল ও আবাসিক ভবনে ইরানের হামলা


bahrain-hotel

ছবি: সংগৃহীত

মধ্যপ্রাচ্যে উত্তেজনার মধ্যেই বাহরাইনের রাজধানী মানামায় একটি হোটেল ও দুটি আবাসিক ভবন লক্ষ্য করে হামলা চালিয়েছে ইরান। বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছে বলে জানিয়েছে বিবিসি।

বিবিসির প্রতিবেদনে জানানো হয়, রাজধানীর একটি হোটেল ও দুটি আবাসিক ভবন লক্ষ্য করে এই হামলা চালানো হয়। তবে সর্বশেষ পাওয়া তথ্যে কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, সর্বশেষ হামলায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

এর আগে চলতি সপ্তাহের শুরুতে বাহরাইনে অবস্থিত মার্কিন নৌবাহিনীর একটি ঘাঁটিতেও ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। এ ঘটনায় অঞ্চলজুড়ে নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে।

এদিকে কাতারের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তাদের বিমানবাহিনী মধ্যপ্রাচ্যের বৃহত্তম মার্কিন সামরিক ঘাঁটি আল-উদেইদ লক্ষ্য করে আসা একটি ড্রোন সফলভাবে প্রতিহত করেছে।

অন্যদিকে ইরানের রাজধানী তেহরানের আকাশে যুদ্ধবিমানের তীব্র শব্দ এবং বড় ধরনের বিস্ফোরণের আওয়াজ শোনা গেছে বলে জানিয়েছেন আলজাজিরার একজন প্রতিনিধি।

সূত্র : বিবিসি