
ছবি: সংগৃহীত
কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি বন্ধ করার কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছে ইরান। তবে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে এই গুরুত্বপূর্ণ জলপথ দিয়ে জাহাজ চলাচল ইতোমধ্যে কমে গেছে।
ইরানের সামরিক বাহিনীর এক মুখপাত্র জানিয়েছেন, প্রণালি দিয়ে যেকোনো দেশের বাণিজ্যিক জাহাজ চলাচলে ইরান সরাসরি বাধা দেবে না। তবে বর্তমান পরিস্থিতিতে নিরাপত্তার দায়িত্ব সংশ্লিষ্ট জাহাজগুলোকেই নিতে হবে বলে সতর্ক করেছেন তিনি।
একই সঙ্গে তিনি কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেন, যদি ইসরায়েল বা যুক্তরাষ্টের কোনো জাহাজ হরমুজ প্রণালি দিয়ে চলাচলের চেষ্টা করে, তাহলে সেটিকে লক্ষ্যবস্তু করা হতে পারে।
বিশ্ব বাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই জলপথ দিয়ে প্রতিদিন বিপুল পরিমাণ তেল ও গ্যাস পরিবহন করা হয়। ফলে এখানে উত্তেজনা বৃদ্ধি পেলে বৈশ্বিক জ্বালানি বাজারে বড় ধরনের প্রভাব পড়তে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।
সূত্র: আল-জাজিরা
































