মঙ্গলবার । মার্চ ১০, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক বিনোদন ৯ মার্চ ২০২৬, ১১:০৯ পূর্বাহ্ন
শেয়ার

অভিনয় পেরিয়ে এবার প্রযোজনায় বিক্রম চট্টোপাধ্যায়


Bikrom

অভিনেতা বিক্রম চট্টোপাধ্যায় এবার নতুন পরিচয়ে দর্শকদের সামনে আসছেন

টলিউডের জনপ্রিয় অভিনেতা বিক্রম চট্টোপাধ্যায় এবার নতুন পরিচয়ে দর্শকদের সামনে আসছেন। ওটিটি প্ল্যাটফর্ম জি-৫ এর সঙ্গে যৌথ প্রযোজনায় নিজের প্রযোজনা সংস্থা খুলেছেন তিনি। আজ থেকেই কলকাতা ও টাকীতে শুরু হয়েছে তার প্রথম সিরিজ ‘তারকাটা’-র শুটিং। এটি পরিচালনা করছেন ‘বেলাইন’ খ্যাত পরিচালক শমীক রায়চৌধুরী।

এই সিরিজের সবচেয়ে বড় চমক হলো কাস্টিং। খ্যাতনামা পরিচালক সৃজিত মুখোপাধ্যায়কে এখানে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করতে দেখা যাবে। পাশাপাশি ‘ইন্ডিয়ান আইডল’ খ্যাত গায়ক ও অভিনেতা ময়াং চ্যাং থাকছেন ভিলেনের ভূমিকায়। ধানবাদে জন্ম নেওয়া চ্যাং এই সিরিজের জন্য নিজের ভাঙা ভাঙা বাংলাতেই সংলাপ বলবেন। প্রযোজনা সামলানোর পাশাপাশি বিক্রম নিজে থাকছেন প্রধান চরিত্রে; যেখানে তাকে দেখা যাবে একজন প্রাক্তন পুলিশ অফিসারের ভূমিকায়, যিনি একটি পুরনো খুনের রহস্যের জট খুলতে মরিয়া।

বিক্রমের মতে, ‘তারকাটা’ শব্দটি খুব একটা ইতিবাচক না হলেও তার ব্যক্তিগতভাবে বেশ পছন্দের। বাংলা ছবির ভিত মজবুত করতে এবং দর্শকদের মনের মতো মানসম্পন্ন কাজ উপহার দিতেই তিনি এই নতুন পথে পা রেখেছেন। সিরিজে বিক্রম, সৃজিত ও চ্যাং ছাড়াও থাকছেন প্রিয়াঙ্কা সরকার, দেবেশ রায়চৌধুরী, সুস্মিতা রায় ও সত্যম ভট্টাচার্যের মতো একঝাঁক প্রতিভাবান শিল্পী।