শুক্রবার । মার্চ ২৭, ২০২৬
ইন্টারন্যাশনাল ডেস্ক আন্তর্জাতিক ২৭ মার্চ ২০২৬, ১১:২১ পূর্বাহ্ন
শেয়ার

এক নজরে ইরান যুদ্ধের সর্বশেষ


israel buildings

ইরানের হামলায় ক্ষতিগ্রস্ত ইসরায়েলি ভবন

মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার মধ্যে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসকে জানিয়েছেন, হরমুজ প্রণালিতে “শত্রু জাহাজ” চলাচল বন্ধ করার আইনি অধিকার ইরানের রয়েছে।

এদিকে যুক্তরাষ্ট্র–ইসরায়েলের হামলায় ইরানের কোম শহরে অন্তত ছয়জন নিহত হয়েছেন বলে জানা গেছে। একই সময়ে পশ্চিম আজারবাইজান প্রদেশের উরমিয়া শহরে আরেকটি হামলায় চারটি আবাসিক ভবন পুরোপুরি ধ্বংস হয়ে গেছে।

অন্যদিকে ইসরায়েল জানিয়েছে, তারা তেহরানে “বিস্তৃত হামলার ঢেউ” চালিয়েছে। ইরানের রেড ক্রিসেন্ট জানিয়েছে, তেহরানের বিভিন্ন স্থানে হামলার পর তারা ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকাজ চালাচ্ছে এবং বেঁচে যাওয়া মানুষদের সহায়তা করছে।

হরমুজ প্রণালি বন্ধ হয়ে জ্বালানির সরবরাহে সংকট তৈরি হওয়ায় ভিয়েতনামের অর্থ মন্ত্রণালয় জ্বালানির ওপর পরিবেশ সুরক্ষা কর ও বিশেষ ভোগ কর সাময়িকভাবে স্থগিত করেছে।

এদিকে আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থার প্রধান রাফায়েল গ্রসি সতর্ক করে বলেছেন, ইরানের বুশেহর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের আশপাশে হামলা হলে বড় ধরনের তেজস্ক্রিয় দুর্ঘটনার ঝুঁকি তৈরি হতে পারে।