শনিবার । মে ১৬, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক বিনোদন ১৬ মে ২০২৬, ৮:০৫ অপরাহ্ন
শেয়ার

মুখ্যমন্ত্রী বিজয়কে নিয়ে মন্তব্যে লজ্জা পেলেন তৃষা


Vijay-Trisha Krishnan

বিজয় ও তৃষা কৃষ্ণান

তামিল অভিনেত্রী তৃষা কৃষ্ণান আবারও আলোচনায় এসেছেন ভাইরাল হওয়া এক ভিডিওকে ঘিরে। নতুন সিনেমা ‘কারুপ্পু’ দেখতে গিয়ে হল থেকে বের হওয়ার সময় ভক্তদের সঙ্গে কথা বলতে দেখা যায় তাঁকে। এ সময় এক ভক্ত তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী ও অভিনেতা বিজয়কে নিয়ে মন্তব্য করলে তৃষা লজ্জা পেয়ে হেসে ফেলেন। ভক্তের কথার জবাবে তিনি বলেন, ‘কান্ডিপা’, অর্থাৎ ‘অবশ্যই বলব’। ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর নতুন করে চর্চা শুরু হয়েছে তাঁদের সম্পর্কের গুঞ্জন নিয়ে।

সম্প্রতি বিজয়ের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তৃষা ও তাঁর মা। সেই অনুষ্ঠান থেকেও কয়েকটি মুহূর্ত ভাইরাল হয়। এক ভিডিওতে বিজয়ের বক্তব্য শুনে আবেগাপ্লুত হতে দেখা যায় তৃষাকে। এছাড়া বিজয়ের মা শোভার সঙ্গে তাঁর একটি ছবিও আলোচনায় আসে। প রে ইনস্টাগ্রামে ছবি পোস্ট করে তৃষা লেখেন, “ভালোবাসার শব্দ সব সময়ই সবচেয়ে জোরালো।”

এদিকে তৃষার নতুন সিনেমা ‘কারুপ্পু’ মুক্তির আগেই নানা জটিলতায় ছিল। পরিচালক আরজে বালাজি পরিচালিত ছবিতে অভিনয় করেছেন সুরিয়া ও তৃষা। বাবা-মেয়ের আইনি লড়াই ও দুর্নীতিবিরোধী গল্প নিয়ে নির্মিত সিনেমাটি মুক্তির প্রথম দিনেই অগ্রিম টিকিট বিক্রি থেকে প্রায় ৭ দশমিক ২ কোটি রুপি আয় করেছে বলে জানা গেছে।

সূত্র: এনডিটিভি