মঙ্গলবার । মার্চ ৩১, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক রাজধানী ৩০ মার্চ ২০২৬, ৫:০৪ অপরাহ্ন
শেয়ার

বুড়িগঙ্গার ঘাটে ‘লাল’ উৎসব [ফটো ফিচার]


বুড়িগঙ্গার ঘাটে ‘লাল’ উৎসব

ভোরের আলো ফোটার আগেই বুড়িগঙ্গার তীরে শুরু হয় এক অন্যরকম কর্মব্যস্ততা। কুয়াশাভেজা সকালে নদীর ঢেউয়ের তালে তালে ঘাটে এসে ভিড়ছে দেশের দক্ষিণাঞ্চল থেকে আসা শত শত ট্রলার। সবুজের আবরণে ঢাকা লাল টকটকে রসালো তরমুজের গন্ধে ম ম করছে পুরো ওয়াইজঘাট এলাকা।

বরিশাল থেকে বরগুনা—দূর-দূরান্তের খেত থেকে আসা এই তরমুজগুলোই এখন রাজধানীর রসদ। বুড়িগঙ্গার পাড়ে যেন লেগেছে এক রঙিন ‘লাল উৎসব’। সেই উৎসবের কিছু খণ্ডচিত্র নিয়ে আজকের ফটো স্টোরি

নৌপথে তরমুজের ঢল

দেশের দক্ষিণাঞ্চলের বিভিন্ন জেলা থেকে নৌপথে প্রতিদিন ওয়াইজঘাটে এসে ভিড়ছে তরমুজভর্তি শত শত ট্রলার।

Water melon

ভোরের ব্যস্ততা

পুরান ঢাকার ওয়াইজঘাটে ভোর থেকেই জমে ওঠে তরমুজের বিশাল পাইকারি বাজার।

Water melon

খালাসের ধুম

একের পর এক ট্রলার থেকে নামানো হচ্ছে হাজার হাজার তাজা তরমুজ।

Water melon

ঘাটে কর্মযজ্ঞের ব্যস্ততা

নদীর কূল ঘেঁষে নোঙর করা ট্রলারগুলো থেকে সারিবদ্ধভাবে তরমুজ নামাতে ব্যস্ত শত শত শ্রমিক। কাঁধে করে তরমুজ কূলে পৌঁছে দেওয়ার এই বিরামহীন কর্মযজ্ঞে পুরো ওয়াইজঘাট এলাকা এখন মুখরিত।

Water melon

তরমুজের বাম্পার ফলন

এ বছর দক্ষিণাঞ্চলে তরমুজের বাম্পার ফলন হয়েছে, তাই বাজারে এসেছে তরমুজের জোয়ার।

Water melon

পাইকারি হাঁকডাক

সাশ্রয়ী মূল্যে সেরা তরমুজটি কিনতে খুচরা বিক্রেতারা এখন দারুণ ব্যস্ত।

দক্ষিণের মানসম্মত তরমুজ

বরিশাল, ভোলা, পটুয়াখালী ও বরগুনা থেকে আসছে সবচেয়ে বড় এবং মানসম্মত সব তরমুজ।

Water melon

নজরকাড়া গুণ

রঙ, আকার আর মিষ্টি স্বাদে এই তরমুজগুলো শুরুতেই কেড়ে নিচ্ছে ক্রেতাদের নজর।

Water melon

সরগরম ওয়াইজঘাট

তৃষ্ণা মেটানো এই রসালো ফলের আগমনে ওয়াইজঘাট এখন সরগরম। দক্ষিণাঞ্চলের কৃষকের ঘাম আর পাইকারি বিক্রেতাদের হাঁকডাকে এই ‘লাল উৎসব’ চলবে পুরো মৌসুম জুড়ে।