
ফুটবল মহাযজ্ঞের গ্যালারিতে নীল সমুদ্রের ঢেউ দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে পুরো ফুটবল বিশ্ব
বিশ্বকাপে খেলতে না পারার সুদীর্ঘ অপেক্ষা কি এবার ফুরাবে ইতালির? আজ্জুরিদের এই স্বপ্ন পূরণের মাঝে এখন প্রতিবন্ধকতা শুধু বসনিয়া অ্যান্ড হার্জেগোভিনা। জেনিকার বিলিনো পোলজে স্টেডিয়ামে আজ রাতে এই বাধা পেরোতে পারলেই বিশ্বকাপের দর্শক হয়ে থাকার প্রতীক্ষার অবসান হবে ইতালিয়ানদের।
ফুটবল মহাযজ্ঞের গ্যালারিতে আবার উঠবে নীল সমুদ্রের ঢেউ। কিন্তু জেনিকায় হেরে গেলেই আরেকটা বিশ্বকাপ আজ্জুরিদের দেখতে হবে ঘরে বসে টিভিতে। টানা দুই আসরে অনুপস্থিত থাকার পর ইতালিয়ান ফুটবলের জন্য এই ম্যাচটি এখন অস্তিত্ব রক্ষার লড়াই।
চারবারের বিশ্বচ্যাম্পিয়নদের জন্য জেনিকার এই মাঠটিই হতে পারে শাপমুক্তির পথ। কোচ এবং খেলোয়াড়দের ওপর প্রবল চাপ থাকলেও ভক্তদের আশা, আজ রাতের জেনিকা থেকেই আসবে সেই কাঙ্ক্ষিত সুসংবাদ।
ফুটবল মহাযজ্ঞের গ্যালারিতে নীল সমুদ্রের ঢেউ দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে পুরো ফুটবল বিশ্ব। তবে বসনিয়ার ঘরের মাঠে এই বাধা টপকানো মোটেও সহজ হবে না আজ্জুরিদের জন্য। জয় পেলে সরাসরি বিশ্বকাপের টিকিট আর হারলেই আরও একটি আসর ঘরে বসে টিভিতে দেখার দীর্ঘশ্বাস।












































