
যুদ্ধ শুরুর পর ইরানের ভূখণ্ডে এটাই প্রথমবার কোনো মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার ঘটনা ঘটলো
ইরানের ভেতরে ভূপাতিত একটি মার্কিন যুদ্ধবিমানের ক্রু সদস্যকে উদ্ধারে শনিবার প্রতিযোগিতায় নেমেছে যুক্তরাষ্ট্র ও ইরানের বাহিনী। বার্তা সংস্থা এএফপি এ তথ্য জানিয়েছে।
যুদ্ধ শুরুর পর ইরানের ভূখণ্ডে এটাই প্রথমবার কোনো মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার ঘটনা ঘটলো। যে বিমানের একজন সদস্যকে এখনো উদ্ধার করতে পারেনি মার্কিন বাহিনী।
তেহরান দাবি করেছে, তারা একটি মার্কিন এফ-ফিফটিন ই ফাইটার জেট গুলি করে ভূপাতিত করেছে।
অন্যদিকে মার্কিন গণমাধ্যম জানিয়েছে, দুই ক্রু সদস্যের একজনকে ইতোমধ্যে মার্কিন বিশেষ বাহিনী উদ্ধার করেছে, তবে অন্যজন এখনো নিখোঁজ রয়েছেন।
এদিকে ইরানের সামরিক বাহিনী আরও দাবি করেছে যে তারা উপসাগরীয় অঞ্চলে আরও একটি মার্কিন সামরিক বিমান ভূপাতিত করেছে। যদিও মার্কিন সংবাদমাধ্যম জানিয়েছে, ওই বিমানের পাইলটকে উদ্ধার করা হয়েছে।
যুক্তরাষ্ট্রের সেন্টকম এ বিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি। তবে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি বলেছেন, প্রেসিডেন্টকে এ বিষয়ে অবহিত করা হয়েছে।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, এই ক্ষয়ক্ষতি চলমান আলোচনায় কোনো প্রভাব ফেলবে না। তিনি এনবিসি টিভিকে বলেন, ‘না, একেবারেই না। এটি যুদ্ধ।’
বাংলা টেলিগ্রাফ উদ্যোগের গল্প









































