
ইরানি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) গোয়েন্দা সংস্থার প্রধান মেজর জেনারেল সৈয়দ মজিদ খাদেমি
আমেরিকা-ইসরায়েলের চালানো এক ভয়াবহ হামলায় ইরানি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) গোয়েন্দা সংস্থার প্রধান মেজর জেনারেল সৈয়দ মজিদ খাদেমি নিহত হয়েছেন। সোমবার (৬ এপ্রিল) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার লাইভ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
ইরানি সংবাদ মাধ্যমে প্রকাশিত এক বিবৃতির বরাত দিয়ে আল জাজিরা জানিয়েছে, সকালে তিনি নিহত হয়েছেন। এবং এ জন্য এই বিবৃতিতে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রকে দায়ী করা হয়েছে ।
তবে এ নিয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু বলেনি ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী বা আইডিএফ। তারা জানিয়েছে বিষয়টি তারা খতিয়ে দেখছে।
খাদেমি এর আগের গোয়েন্দা প্রধান মোহাম্মদ কাজেমির স্থলাভিষিক্ত হয়েছিলেন। কাজেমি ২০২৫ সালের ১৫ জুন ইরান-ইসরায়েলের ১২ দিনের যুদ্ধে এক ইসরায়েলি হামলায় নিহত হয়েছিলেন।
গত ফেব্রুয়ারিতে যুদ্ধ শুরুর আগেই খাদেমি অভিযোগ করেছিলেন যে প্রেসিডেন্ট ট্রাম্প ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরুর একটি মঞ্চ প্রস্তুত করছে।







































