বুধবার । এপ্রিল ১৫, ২০২৬
ইন্টারন্যাশনাল ডেস্ক আন্তর্জাতিক ১৪ এপ্রিল ২০২৬, ১১:২৪ অপরাহ্ন
শেয়ার

দুইদিনের মধ্যে আবারও পাকিস্তানে আলোচনায় বসবে যুক্তরাষ্ট্র-ইরান: ট্রাম্প


সময়ে চুক্তি না করলে ১৫০ দেশের ওপর শুল্ক বাড়ানোর হুঁশিয়ারি ডোনাল্ড ট্রাম্পের

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের সঙ্গে দ্বিতীয় দফা আলোচনা ‘আগামী দুই দিনের মধ্যে’ পাকিস্তানে হতে পারে। মার্কিন গণমাধ্যম দ্য নিউ ইয়র্ক পোস্টকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা জানান।

সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ‘আপনার সেখানে থাকা উচিত, কারণ আগামী দুই দিনের মধ্যে কিছু ঘটতে পারে, এবং আমরা সেখানেই যেতে বেশি আগ্রহী।’

সপ্তাহান্তে অনুষ্ঠিত প্রথম দফার আলোচনা কোনো চুক্তি ছাড়াই শেষ হওয়ার পর হওয়ার পর ট্রাম্পের কাছ থেকে প্রথমবারের মতো এমন মন্তব্য পাওয়া গেলো।

এর আগে ট্রাম্প ইঙ্গিত দিয়েছিলেন, দ্বিতীয় দফার সরাসরি আলোচনা ইউরোপের কোথাও হতে পারে। তবে পরে তিনি আবার ফোন করে জানান, আলোচনা ইসলামাবাদেই ফেরার সম্ভাবনা বেশি।

এ সময় ডোনাল্ড ট্রাম্প পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনিরের প্রশংসা করে বলেন, তিনি দারুণ কাজ করছেন।