
ফাইল ছবি
রাজধানীর বনানী চেয়ারম্যান বাড়ি এলাকায় সেতু ভবনের সামনে নিয়ন্ত্রণ হারিয়ে ভূঁইয়া পরিবহনের একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় দু’জন নিহত হয়েছেন।
আজ বৃহস্পতিবার বিকেলে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- মো. মুসলিম উদ্দিন (৭৪) ও মো. সাগর মিয়া (৩৫)। তারা দুজনই দিনমজুরের কাজ করতেন বলে জানিয়েছে পুলিশ।
ঘটনাস্থল থেকে তাদেরকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক সন্ধ্যা ৬টা ২০ মিনিটে উভয়কে মৃত ঘোষণা করেন।

বনানী থানার উপ-পরিদর্শক (এসআই) মো. রফিকুল ইসলাম বলেন, এ ঘটনায় বাসটি জব্দ করা হয়েছে এবং আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।









































