রবিবার । এপ্রিল ২৬, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক বিনোদন ২৬ এপ্রিল ২০২৬, ৫:২৯ অপরাহ্ন
শেয়ার

সৌরভ নয় এবার ‘দাদাগিরি’ করবেন দেব


Dev

ওপার বাংলার টেলিভিশন পর্দার অন্যতম জনপ্রিয় শো ‘দাদাগিরি’ আবারও ফিরছে নতুন সিজন নিয়ে। তবে এবারের সবচেয়ে বড় চমক হলো শোয়ের সঞ্চালক। দীর্ঘদিনের পরিচিত মুখ সৌরভ গাঙ্গুলীর পরিবর্তে এবার সঞ্চালকের আসনে দেখা যেতে পারে টলিউড সুপারস্টার ও সংসদ সদস্য দেবকে। ভারতীয় একাধিক গণমাধ্যম ইতোমধ্যেই বিষয়টি নিশ্চিত করেছে।

২০০৯ সাল থেকে শুরু হওয়া এই শোয়ের সমার্থক হয়ে উঠেছিলেন সৌরভ গাঙ্গুলী। তবে এবার গুঞ্জন উঠেছে, সৌরভের সঙ্গে জি বাংলার দীর্ঘ সম্পর্কের ইতি ঘটেছে। নতুন সঞ্চালক হিসেবে দেবের নাম আসায় স্বয়ং সৌরভ গাঙ্গুলীও শুভকামনা জানিয়েছেন।

তিনি বলেন, ‘শুনলাম দেব সঞ্চালনা করবে। সবারই নিজস্ব একটা স্টাইল আছে। দেবের জন্য আমার শুভ কামনা রইল।’

দেব বর্তমানে তার নতুন সিনেমা ‘দেশু ৭’ এবং অভিনয়ের পাশাপাশি রাজনীতি নিয়ে ব্যস্ত সময় পার করছেন। এর মাঝেই যদি তিনি ‘দাদাগিরি’র দায়িত্ব নেন, তবে তা দর্শকদের জন্য হবে এক বিশাল বড় চমক।

যদিও জি বাংলা বা দেবের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি, তবুও ভক্তদের মাঝে জল্পনার শেষ নেই।