সোমবার । এপ্রিল ২৭, ২০২৬
বজ্রপাত দেশজুড়ে ২৭ এপ্রিল ২০২৬, ১০:২০ পূর্বাহ্ন
শেয়ার

জামালপুরে কালবৈশাখী ঝড়ে মা ও ২ মেয়ে নিহত


Jamalpur-District

ছবি: বাংলা টেলিগ্রাফ

জামালপুরের কালবৈশাখী ঝড়ে ঘরের উপর গাছ ভেঙে পড়ে মা ও দুই মেয়ে নিহত হয়েছেন।

সোমবার (২৭ এপ্রিল) ভোর সাড়ে ৫টার দিকে মেলান্দহ উপজেলার নয়ানগেরে দাগী এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, উপজেলার একই এলাকার মৃত গনি মন্ডলের স্ত্রী খুকি বেগম (৬৫)। তাদের মেয়ে ফরিদা আক্তার (৩৭) ও ফতে আক্তার।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার ভোররাতে কালবৈশাখী ঝড় শুরু হলে তারা ঘরের ভেতরে একই বিছানায় ঘুমিয়ে ছিলেন। এসময় হঠাৎ একটি গাছ ভেঙে ঘরের ওপর পড়ে। গাছের চাপায় ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়।

মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবায়দুর রহমান বলেন, ‘ঘরের ওপরে গাছ পড়ে গাছের চাপায় মা ও মেয়েসহ তিনজনের মৃত্যু হয়েছে।’