
কারাকাস বিমানবন্দরে পানির ফোয়ারা ছিটিয়ে ফ্লাইটটিকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানানো হয়
সাত বছর বন্ধ থাকার পর যুক্তরাষ্ট্র ও ভেনেজুয়েলার মধ্যে আবার সরাসরি বিমান চলাচল শুরু হয়েছে। বৃহস্পতিবার মিয়ামি থেকে ছেড়ে আসা প্রথম ফ্লাইটটি রাজধানী কারাকাসে অবতরণ করে।
আমেরিকান এয়ারলাইন্সের সহযোগী প্রতিষ্ঠান পরিচালিত এই ফ্লাইট চালু হওয়াকে দুই দেশের সম্পর্ক উষ্ণ হওয়ার ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছে। উদ্বোধনী ফ্লাইটে মার্কিন কর্মকর্তারাও ছিলেন, যারা কারাকাসে বৈঠকের উদ্দেশ্যে গেছেন।
দীর্ঘদিনের নিষেধাজ্ঞা ও উত্তেজনার কারণে এতদিন যাত্রীদের তৃতীয় দেশ হয়ে যাতায়াত করতে হতো। সরাসরি ফ্লাইট চালু হওয়ায় যাত্রা সহজ হবে বলে জানিয়েছেন ভ্রমণকারীরা, যদিও প্রথম ফ্লাইটের ভাড়া তুলনামূলক বেশি ছিল।
কারাকাস বিমানবন্দরে পানির ফোয়ারা ছিটিয়ে ফ্লাইটটিকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানানো হয়। আগামী দিনে আরও ফ্লাইট বাড়লে ভাড়া কমবে বলে আশা করা হচ্ছে।
সম্প্রতি রাজনৈতিক পরিবর্তনের পর ভেনেজুয়েলা ও আমেরিকার মধ্যে কূটনৈতিক যোগাযোগও বাড়ছে। তবে নিরাপত্তা পরিস্থিতির কারণে এখনো ভ্রমণে সতর্ক থাকার পরামর্শ দিচ্ছে মার্কিন কর্তৃপক্ষ।







































