
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি
মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতি ঘিরে কূটনৈতিক তৎপরতা আরও জোরদার করেছে ইরান ও ফ্রান্স। দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীর মধ্যে এক গুরুত্বপূর্ণ ফোনালাপে যুদ্ধ বন্ধসহ আন্তর্জাতিক বিভিন্ন ইস্যুতে আলোচনা হয়েছে বলে জানিয়েছে তাসনিম নিউজ ও আইআরএনএ।
ফোনালাপে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি ফরাসি পররাষ্ট্রমন্ত্রী জঁ-নোয়েল বারোকে যুদ্ধ বন্ধে তেহরানের নেওয়া কৌশলগত ও কূটনৈতিক উদ্যোগ সম্পর্কে বিস্তারিত অবহিত করেন।
এ সময় আরাগচি জোর দিয়ে বলেন, মধ্যপ্রাচ্যে শান্তি ও স্থিতিশীলতা ফিরিয়ে আনতে ইউরোপীয় দেশগুলোর আরও গঠনমূলক ও সক্রিয় ভূমিকা প্রয়োজন।
অন্যদিকে ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জঁ-নোয়েল বারো চলমান কূটনৈতিক প্রচেষ্টার প্রতি প্যারিসের সমর্থন পুনর্ব্যক্ত করেন। তিনি আশাবাদ ব্যক্ত করেন, দুই পক্ষের এই আলোচনা ও উদ্যোগের ধারাবাহিকতায় শিগগিরই অঞ্চলে স্থায়ী শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠা সম্ভব হবে।
সূত্র: আল–জাজিরা









































