
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই
যুদ্ধ অবসানে দেওয়া ১৪ দফা প্রস্তাবের প্রেক্ষিতে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে আনুষ্ঠানিক জবাব পেয়েছে ইরান। বিষয়টি নিশ্চিত করেছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়, জানানো হয়েছে—প্রাপ্ত জবাবটি বর্তমানে তেহরানে বিস্তারিতভাবে পর্যালোচনা করা হচ্ছে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই রাষ্ট্রীয় গণমাধ্যমকে জানান, পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রের কাছে পাঠানো প্রস্তাবের প্রতিক্রিয়া ইতোমধ্যে হাতে এসেছে। এখন কূটনৈতিকভাবে এর বিভিন্ন দিক যাচাই-বাছাই চলছে।
তিনি আরও স্পষ্ট করে বলেন, ইরানের এই প্রস্তাব পুরোপুরি যুদ্ধ বন্ধের লক্ষ্যেই তৈরি করা হয়েছে। এতে পরমাণু কর্মসূচি নিয়ে কোনো আলোচনা অন্তর্ভুক্ত করা হয়নি, অর্থাৎ বর্তমান প্রস্তাব কেবল সংঘাত নিরসনের দিকেই সীমাবদ্ধ রাখা হয়েছে।
সূত্র: আল–জাজিরা








































