
অধ্যাপক সাইফুদ্দীন আহমদ।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের পদ থেকে পদত্যাগ করেছেন শান্তি ও সংঘর্ষ অধ্যয়ন বিভাগের সহযোগী অধ্যাপক সাইফুদ্দীন আহমদ। রোববার দুপুর ২টার দিকে তিনি উপাচার্যের কাছে পদত্যাগপত্র জমা দেন।
বিকেল পৌনে ৪টার দিকে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে সাইফুদ্দীন আহমদ বলেন, দীর্ঘ সময় ধরে প্রক্টরের দায়িত্ব পালন করেছেন তিনি। ঝুঁকিপূর্ণ সময়েও বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে ক্যাম্পাসের পরিস্থিতি অনেকটাই শান্ত ও ভারসাম্যপূর্ণ হওয়ায় তিনি দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন।
তিনি জানান, প্রক্টরের দায়িত্ব অত্যন্ত চাপপূর্ণ হওয়ায় কিছুটা দায়িত্বমুক্ত থাকতে চান। এছাড়া, কোনো চাপ নয় বরং ব্যক্তিগত কারণেই তিনি পদত্যাগ করেছেন বলে উল্লেখ করেন।
উল্লেখ্য, আওয়ামী লীগ সরকারের পতনের পর ২০২৪ সালের ২৮ আগস্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর হিসেবে দায়িত্ব নেন সাইফুদ্দীন আহমদ।











































