শনিবার । মে ১৬, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক জাতীয় ১৬ মে ২০২৬, ৯:২০ অপরাহ্ন
শেয়ার

পে স্কেল নিয়ে নতুন কর্মসূচি ঘোষণা সরকারি চাকরিজীবীদের


pay-scale

ফাইল ছবি

নবম জাতীয় পে স্কেলের দাবিতে আন্দোলনের নতুন কর্মসূচি ঘোষণা করেছেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা। আসন্ন বাজেটে এ খাতে বরাদ্দ না থাকলে আগামী ১২ জুন থেকে কেন্দ্রীয় শহীদ মিনারসহ দেশের বিভিন্ন জেলা ও বিভাগীয় প্রেস ক্লাবের সামনে লাগাতার অবস্থান কর্মসূচি পালনের ঘোষণা দেওয়া হয়েছে।

শনিবার জাতীয় প্রেস ক্লাব প্রাঙ্গণে আয়োজিত মৌন মিছিল ও প্রতিনিধি সমাবেশে এ ঘোষণা দেন বাংলাদেশ সরকারি কর্মকর্তা-কর্মচারী কল্যাণ সমিতির সভাপতি আবদুল মালেক। তিনি বলেন, দ্রুত সচিব পর্যায়ের সুপারিশ চূড়ান্ত করে নতুন বাজেটে প্রয়োজনীয় বরাদ্দ নিশ্চিত করতে হবে এবং দ্রুত প্রজ্ঞাপন জারি করতে হবে।

সমাবেশে সংগঠনের সদস্যসচিব আশিকুল ইসলাম বলেন, দীর্ঘদিন বেতন বৃদ্ধি না হওয়ায় সরকারি কর্মচারীরা চরম অর্থনৈতিক সংকটে পড়েছেন। বর্তমান বেতনে বাসাভাড়া, চিকিৎসা, শিক্ষা ও নিত্যপ্রয়োজনীয় খরচ বহন করা কঠিন হয়ে পড়েছে।

তিনি আরও বলেন, নবম পে স্কেলের জন্য বাজেটে বরাদ্দ নিশ্চিত করে দ্রুত প্রজ্ঞাপন জারি করা হলে প্রায় ২২ লাখ সরকারি কর্মকর্তা-কর্মচারী ও তাদের পরিবার স্বস্তি পাবে। অন্যথায় কর্মচারীদের মধ্যে অসন্তোষ আরও বাড়তে পারে।