রবিবার । মে ১৭, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক স্বাস্থ্য ১৭ মে ২০২৬, ৭:১৯ অপরাহ্ন
শেয়ার

হামের প্রাদুর্ভাবের জন্য টিকার ঘাটতিকে দায়ী করলেন স্বাস্থ্যমন্ত্রী


Health-Minister

ফাইল ছবি

দেশে হামের ভয়াবহ প্রাদুর্ভাবের জন্য টিকার ঘাটতিকে দায়ী করেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তিনি জানিয়েছেন, বিএনপি সরকার দায়িত্ব নেওয়ার সময় দেশে হামের টিকার কোনো মজুত ছিল না। পাশাপাশি ২০২০ সালের ডিসেম্বরের পর দীর্ঘ সময় নিয়মিত টিকাদান কার্যক্রম বন্ধ থাকায় পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে।

রোববার ‘হাম ও ডেঙ্গুরোগ নিয়ন্ত্রণে জনসচেতনতা ও প্রতিরোধই সর্বোত্তম পন্থা’ শীর্ষক জনসচেতনতা সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠান ও বৈজ্ঞানিক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। রাজধানীর জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী মিলনায়তনে অনুষ্ঠানের আয়োজন করা হয়।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ২০২০ সালের ডিসেম্বরের পর থেকে ২০২৬ সালে নতুন করে কার্যক্রম শুরু হওয়ার আগ পর্যন্ত দেশে নিয়মিতভাবে হামের টিকা দেওয়া হয়নি। এমনকি সরকারের হাতে একটি হামের টিকাও মজুত ছিল না বলে দাবি করেন তিনি।

হামের বিস্তার ঠেকাতে আক্রান্তদের যথাযথ আইসোলেশন ও শিশুদের পুষ্টি নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন মন্ত্রী। পাশাপাশি জনসচেতনতা বাড়াতে লিফলেট বিতরণসহ সচেতনতামূলক কার্যক্রম প্রত্যন্ত গ্রামাঞ্চলে ছড়িয়ে দিতে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেমেল নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান তিনি।