বুধবার । জুন ১০, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক রাজনীতি ১০ জুন ২০২৬, ৮:৪১ অপরাহ্ন
শেয়ার

বগুড়া মহানগর বিএনপির নতুন সভাপতি হিরু, সাধারণ সম্পাদক মনি


hiro-moni

ছবি: সংগৃহীত

বগুড়া মহানগর বিএনপির ৫ সদস্যবিশিষ্ট নতুন আংশিক কমিটি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। আজ বুধবার (১০ জুন) দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

নতুন এই কমিটিতে শীর্ষ নেতৃত্বে এসেছেন তৃণমূলের দীর্ঘদিনের পরীক্ষিত নেতারা। এতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন অ্যাডভোকেট হামিদুল হক চৌধুরী হিরু এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মো. মনিরুজ্জামান মনি।

কমিটির অন্য শীর্ষ পদাধিকারীরা হলেন— সিনিয়র সহ-সভাপতি মো. মশিউর রহমান শামীম, যুগ্ম সাধারণ সম্পাদক মো. মাহমুদুল হাসান তুহিন এবং সাংগঠনিক সম্পাদক মো. সোলাইমান আলী।

দলীয় বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, বিএনপির হাইকমান্ডের নির্দেশে বগুড়া মহানগর শাখার এই ৫ সদস্যবিশিষ্ট আংশিক কমিটি আপাতাত অনুমোদন দেওয়া হয়েছে। এই আংশিক কমিটিকে দ্রুততম সময়ের মধ্যে একটি শক্তিশালী পূর্ণাঙ্গ কমিটি গঠন করে কেন্দ্রে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। খুব শিগগিরই এই সাংগঠনিক ইউনিটের পূর্ণাঙ্গ কমিটি আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।