বৃহস্পতিবার । জুন ১১, ২০২৬
ইন্টারন্যাশনাল ডেস্ক আন্তর্জাতিক ১১ জুন ২০২৬, ১:১৩ পূর্বাহ্ন
শেয়ার

আজও আমরা ইরানে ‘কঠোর হামলা’ চালাবো: ট্রাম্প


বিশ্বের ধনী ৩ দেশ সৌদি,কাতার ও আরব আমিরাত সফরে যাবেন ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, মঙ্গলবারের হামলার পর (যুক্তরাষ্ট্র সময়) বুধবারও ইরানের ওপর ‘কঠোর আঘাত’ হানবে যুক্তরাষ্ট্র। ওভাল অফিসে সাংবাদিকদের তিনি বলেন, ‘গতকাল আমরা তাদের কঠোরভাবে আঘাত করেছি, আজও করব।’ একই সঙ্গে তিনি ইরানকে একটি চুক্তিতে পৌঁছানোর আহ্বান জানান।

জবাবে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, ইরান কোনো চাপ বা হুমকির কাছে নতি স্বীকার করবে না।

মঙ্গলবার যুক্তরাষ্ট্র ইরানের সামরিক স্থাপনায় হামলা চালানোর পর ইরানের আইআরজিসি মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিগুলোতে পাল্টা হামলার দাবি করে। তবে মার্কিন কর্মকর্তাদের ভাষ্য, অধিকাংশ ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রতিহত করা হয়েছে এবং কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

এদিকে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই অভিযোগ করেছেন, যুক্তরাষ্ট্র বারবার অবস্থান পরিবর্তন ও যুদ্ধবিরতি লঙ্ঘনের মাধ্যমে কূটনৈতিক প্রচেষ্টা ক্ষতিগ্রস্ত করছে।

বুধবার মার্কিন বাহিনী ওমান উপসাগরে ইরান থেকে তেল বহনের অভিযোগে একটি ট্যাংকারে হামলা চালিয়েছে। একই দিনে জাতিসংঘের পারমাণবিক সংস্থা আইএইএ ইরানকে তাদের ইউরেনিয়াম মজুত ও উৎপাদন কেন্দ্র সম্পর্কে বিস্তারিত তথ্য দিতে আহ্বান জানিয়েছে।

পারমাণবিক কর্মসূচি নিয়ে বিরোধ এখনও যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনার কেন্দ্রবিন্দুতে রয়েছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল অভিযোগ করে আসছে, ইরান পারমাণবিক অস্ত্র তৈরির চেষ্টা করছে। তবে তেহরান দাবি করছে, তাদের পারমাণবিক কর্মসূচি সম্পূর্ণ শান্তিপূর্ণ।