রবিবার । জুন ২১, ২০২৬
বিজনেস ডেস্ক বিজনেস ২১ জুন ২০২৬, ৪:৫২ অপরাহ্ন
শেয়ার

সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় শেয়ারবাজারে কমেছে লেনদেন


সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় শেয়ারবাজারে কমেছে লেনদেন

ফাইল ছবি

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের শেষ প্রথম কার্যদিবস রোববার (২১ জুন) সূচকের উত্থানের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। কমেছে গত কার্যদিবসের তুলনায় লেনদেনের পরিমাণ। কমেছে অধিকাংশ কোম্পানির শেয়ার ও ইউনিটের দর।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, এদিন ডিএসইর প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ২১ দশমিক ৪৮ পয়েন্ট কমেছে। বর্তমানে সূচকটি অবস্থান করছে ৫ হাজার ৬৩৯ পয়েন্টে।

এছাড়া, ডিএসইর অপর সূচক ‘ডিএসইএস’ ১ দশমিক ৮১ পয়েন্ট কমে ১ হাজার ১৪৮ পয়েন্ট এবং ‘ডিএস-৩০’ সূচক ২ দশমিক ৪১ পয়েন্ট বেড়ে ২ হাজার ১৪৫ পয়েন্টে অবস্থান করছে।

এদিন ডিএসইতে ১ হাজার ০২ কোটি ৪৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিলো ১ হাজার ১৯৭ কোটি ২১ লাখ টাকা ।

আজ ডিএসইতে মোট ৩৯৬ টি কোম্পানির শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ৭১ টি কোম্পানির, বিপরীতে ২৯৮ টি কোম্পানির দর কমেছে। পাশাপাশি ২৭ টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর অপরিবর্তিত রয়েছে।

অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ১০৪ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৫ হাজার ২৪৯ পয়েন্টে।

সিএসইতে ২২৬ টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ৬৯ টির দর বেড়েছে, কমেছে ১৩৬ টির এবং ২১ টির দর অপরিবর্তিত রয়েছে। সিএসইতে ৩০ কোটি ৪০ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।